কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ২২:৩১ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২২:৩১

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন হবে, তা নির্ধারণ করতে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়। নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদ এবং যেসব ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন বাকি রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে গত ৮ নভেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
ইউপি নির্বাচনের তালিকা যাচাই করে তথ্য পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ
সর্বশেষ খবর
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে নেতা বললেন, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে নেতা বললেন, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি
ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন