ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক 
২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩

ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় মুসলিমদের ওপর অসম প্রভাব পড়েছে। একই সঙ্গে তাদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বিতাড়নের ঘটনাও ঘটছে।

ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, তাদের বিদেশি আখ্যা দিয়ে এবং এখন অবৈধভাবে বহিষ্কারের মাধ্যমে লক্ষ্যবস্তু করছে।

ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেওয়ার এ প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। সংখ্যাটি মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি। তথ্য-উপাত্তে দেখা গেছে, বাদ পড়া নামের মধ্যে ভারতের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলিমদের সংখ্যা তুলনামূলক বেশি।

ইউএসসিআইআরএফের কমিশনার জিন মিলস বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলের এক ভয়াবহ বিস্তার’। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি নীতিগত সুপারিশ দিয়ে থাকে। তবে এসব সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে ওয়াশিংটন এখনও কোনও পদক্ষেপ নেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি এ ধরনের সমালোচনা বারবার প্রত্যাখ্যান করে একে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
শীতের আমেজে মহারাষ্ট্রের পাহাড়-ঝরনার অপূর্ব ঠিকানা মালশেজ ঘাট
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যশোরে ১২৩ মিমি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সর্বশেষ খবর
‘এক পণ্যের দাম কমলে আরেকটি বেড়ে যায়, বাজার সারতে হয় কাটছাঁট করে’
‘এক পণ্যের দাম কমলে আরেকটি বেড়ে যায়, বাজার সারতে হয় কাটছাঁট করে’
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
আইসিজের রায় অমান্য করলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা: খলিলুর রহমান
আইসিজের রায় অমান্য করলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা: খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট