ছাগলকে কুকুরে কামড় দেওয়ায় নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১১:০৬আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১:২৪

কিশোরগঞ্জে ছাগলকে পোষা কুকুরের কামড়ানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু বাক্কার (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। 

তিনি জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিহত আবু বাক্কার উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের মেডিল্যাব হেলথ সেন্টারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বুধবার একই গ্রামের আলামিনের পোষা কুকুর আবু বাক্কারের ছাগলকে কামড়ালে আবু বাক্কার আলামিনের কাছে বিচার নিয়ে যান। কিন্তু এ নিয়ে দুজনই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আত্মীয়-স্বজনসহ আলামিন আবু বাক্কারের ওপর হামলা করেন। হামলায় তিনি রক্তাক্ত জখম হন। প্রথমে তাকে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী