সৌরভের চরিত্রে রাজকুমারের প্রস্তুতি শুরু

বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৬:২৩আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:০২

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহেন্দ্র সিং ধোনি, আজহারউদ্দিনের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক দেখতে পাবেন দর্শকরা। রাজকুমার রাও অভিনয় করবেন সৌরভের চরিত্রে, এটা নিশ্চিত করা হয়েছে আগেই। এমনকি এরইমধ্যে এই অভিনেতা শুরু করেছেন চরিত্রের প্রস্তুতি।

এ বিষয়ে রাজকুমার রাও ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দাদা ইতিমধ্যেই এটা বলে ফেলেছেন, আমিও অফিসিয়াল করছি। হ্যাঁ, তার বায়োপিকে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি।’

তিনি জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করতে তিনি নার্ভাস বোধ করছেন। রাজকুমার বলেন, ‘আমি খুব নার্ভাস। এটি একটি বিশাল দায়িত্ব, তবে এটি অবশ্যই অনেক মজার হতে চলেছে।’

জানা গেছে, সৌরভের চরিত্রের জন্য বেশ আগে থেকেই তিনি বাংলা ভাষা শেখার প্রতি জোর দিয়েছেন। স্ত্রী পত্রলেখার কাছ থেকে বেশ কিছুদিন ধরেই বাংলা উচ্চারণ রপ্ত করার চেষ্টা করেছেন তিনি। পত্রলেখা নিজেও একজন বাঙালি। এছাড়াও, সৌরভকে নিয়ে এই অভিনেতাকে বেশ পড়াশুনাও করতে হচ্ছে। তার ব্যাটিং স্টাইল, বোলিং, ফিল্ডিং-সহ বেশ কিছু বিষয়েও প্রশিক্ষণ নিতে হবে রাজকুমারকে।

বলা প্রয়োজন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে উঠে আসবে তার জীবন ও কেরিয়ার সম্পর্কে।ভারতীয় ক্রিকেট দলে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন করার জন্য সৌরভ গাঙ্গুলীকে কৃতিত্ব দেওয়া হয়। সবকিছুই তুলে আনা হবে পর্দায়।

উল্লেখ্য, এটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি। প্রযোজনা করছেন লাভ রঞ্জন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?