ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের বিচার দাবি

গাজীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৩, ১৭:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৭:৫৪

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ী মিজানুর রহমানকে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার (২ এপ্রিল) দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, হত্যার ৮ দিন পার হলেও আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত মিজানুর রহমান কালিয়াকৈর উপজেলার চাঁনপুর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ২৫ মার্চ নিহতের স্ত্রী অন্তরা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। 

আজ দুপুরে মামলার প্রধান আসামি আনোয়ারসহ অন্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁনপুর এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বোর্ডঘর-ঢালজোড়া সড়কের আড়াইগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ করে।

মানববন্ধনে নিহতের বাবা ওয়াজ উদ্দিন, স্ত্রী অন্তরা আক্তার, স্থানীয় আজাহারুল ইসলাম ও রফিকুল ইসলাম বক্তব্য দেন। তারা বলেন, পুলিশ বলছে আসামিদের পাওয়া যাচ্ছে না। অথচ আসামিরা প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের পরিবার ও এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন করেন। নিহতের বাবা ওয়াজ উদ্দিন বলেন, ‘আমার ছেলেকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে হত্যাকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার ৮ দিন পরও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি।’

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘ব্যবসায়ী মিজানুর হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সঠিক নয়।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে ঢালজোড়া ইউনিয়নের আনোয়ার হোসেন ও তার সহযোগীরা ব্যবসায়ী মিজানুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে তার পাশে রামদা ও খেলনা পিস্তল রেখে ঘটনাটি গণপিটুনি বলে চালানোর চেষ্টা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

/এসএন/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক