‘সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপি-জামায়াতকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

যশোর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০:২২

বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। এই নির্বাচনে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।’

বুধবার (৫ মার্চ) যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রধান ফটকের উদ্বোধন শেষে দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ‘বর্তমান বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর বিএনপি পলাতক আসামি, খুনি তারেকের নেতৃত্বে ইফতারের নামে ভূরিভোজে মেতে উঠেছে। তাদের কাছে এতিমের টাকাও নিরাপদ নয়। তারা দেশের নিরাপত্তার দায়িত্ব নেবে কীভাবে।’

তিনি বলেন, ‘বিএনপির মিথ্যা আশ্বাস ও প্রলোভনে পড়বেন না। দেশবাসীর কাছে তাদের অপকর্ম স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ভণ্ড, প্রতারক, লুটেরা, সন্ত্রাসীদের কেউ বিশ্বাস করে না। তাদের মিথ্যা ছলনায় কেউ পা দেবেন না।’

দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন এমপি কাজী নাবিল আহমেদ দেশের অব্যাহত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়েছে। ভঙ্গুর রাষ্ট্র থেকে আজ উন্নয়নের রোল মডেল। সাধারণ মানুষ নানা ক্যাটাগরিতে ভাতা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে এভাবে উন্নয়ন হবে।’

কলেজের সভাপতি ও শহর আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন হীরার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।

উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফ উল কবির বিজু, সদস্য কামাল হোসেন, পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম