তিন পার্বত্য জেলায় বিশেষ হিমাগার স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৬:২৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৬:২৬

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তিন পার্বত্য জেলায় তিনটি বিশেষ হিমাগার স্থাপন করা হবে। যেখানে ফল, ফসল রাখার ব্যবস্থা রাখা হবে। এ জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাঙামাটি শহরের কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন শেষে এসব কথা বলে মন্ত্রী। 

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘তিন পার্বত্য জেলায় প্রচুর অর্থকরী ফসল হয়েছে। যেগুলো রপ্তানিতে প্রচুর সম্ভাবনা হয়েছে। রপ্তানি আয়ের বিশেষ ভূমিকা রাখতে পারবে এসব ফসল। দেশের কৃষিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি।’

এর আগে সকালে নানিয়ারচর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রদর্শনী প্লট পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি দীপংকর তালুকদার, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএন/
সম্পর্কিত
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার