রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহ, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৭:১৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭:২৪

রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে তিন জনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিন বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

আটক ব্যক্তিরা হলেন– মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)।

কর্নেল সাইফুল জানান, অস্ত্র ব্যবসায়ীরা মহেশখালী থেকে সিএনজি অটোরিকশায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করে। সংবাদ পেয়ে চকরিয়ার বড় ভেওলা লালব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুকসহ চারটি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির নগদ এক লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছে। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রি করে আসছে।

উদ্ধার অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী