দুদকে অভিযোগ করা সেই ব্যবসায়ীর পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

শরীয়তপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৩, ১০:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০:৫০

শরীয়তপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করার পর ব্যবসায়ী এসকেন্দার ঢালীকে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে শহরের কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করে দুদক।

হাসপাতালে চিকিৎসাধীন এসকান্দার ঢালি বলেন, ‘বিসিক শিল্প নগরী থেকে বিকাল ৩টার দিকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। পথে কয়েকটি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার আমাকে ঘেরাও করে। সেখান থেকে অটোরিকশাসহ মুন্সিরহাট নদীর পাড়ে আমাকে নিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার পা ভেঙে দেয়। মারধরের সময় বলে কেন আমি বিসিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছি? পরে আমি স্বজনদের ফোন করলে আমাকে উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করেন।’

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) চুন্নু শেখ জানান, এ ঘটনায় শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ ৮ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি হত্যাচেষ্টা মামলা করেন এসকেন্দার ঢালী।

/এসএন/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম