সালিশ বৈঠকে নারীকে ৮২ বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১০:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:৩৮

হবিগঞ্জের চুনারুঘাটে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে শালিস বৈঠকে এক গৃহবধূকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন– উপজেলার আলীনগর গ্রামের হাফেজ মো. নুরুল ইসলাম (৩৫), বড়জুম গ্রামের বায়েজিদ হোসেন (৭০), আতিক উল্লা (৫০) ও মো. তৈয়ব আলী (৬৮)।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, শুক্রবার (৭ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, চুনারুঘাটের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে সালিশের আয়োজন করা হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ এপ্রিল রাতে ওই গ্রামের একটি বাড়ির উঠানে ওই নারীকে বেত্রাঘাত করা হয়।

পরে ওই নারী চুনারুঘাট থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে।

মামলায় ওই নারী অভিযোগ করেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের নাটক তৈরি করে শাস্তি হিসেবে তাকে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ করা হয়েছে।’  

ওসি মো. রাশেদুল হক জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। তবে পাথর নিক্ষেপ করা হয়েছে কিনা কিংবা মোট কয়টি বেত্রাঘাত করা হয়েছে; তা জানা যায়নি। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএন/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম