যশোরে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২০ জুন ২০২৫, ২৩:১১আপডেট : ২০ জুন ২০২৫, ২৩:১১

যশোরের কোতয়ালী এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ ১২টি মাদক মামলার আসামি মিন্টু গাজিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে তাকে আটক করার পরে গাজা উদ্ধার করা হয়। শুক্রবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

এতে জানানো হয়, ১৯ জুন বিকালে কোতয়ালী মডেল থানার ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করে। এসময় অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা মো. মিন্টু গাজীকে গ্রেফতার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তার স্বীকারোক্তিতে দোকানের ভেতর অভিনব কায়দায় সংরক্ষিত বিভিন্ন রঙের ছাপা গজ কাপড়ে ভেতরে মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, আসামি মো. মিন্টু গাজী (৪৮) যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতার আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার গাজা ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম