জমি চাষ নিয়ে বিবাদে কৃষককে কুপিয়ে হত্যা 

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১২:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২:১০

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি চাষ করা নিয়ে দ্বন্দ্বে মো. সিরাজুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের কলাতূলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

সিরাজুল ইসলাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাতুলী গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজের পাশাপাশি মুদির ব্যবসা করতেন।

পুলিশ জানায়, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন একই গ্রামের মো. ফারুক। বিকালে সিরাজুল ইসলাম জমিতে গিয়ে দেখতে পান ভালোভাবে হালচাষ হয়নি। কারণ জানতে ফারুকের বাড়িতে যান সিরাজুল। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ফারুকের ভাই জামান সিরাজুলকে কিল-ঘুষি মারেন। হামলার ভয়ে সিরাজুল বাড়িতে ফিরে যান।  

কিছুক্ষণ পর ফারুক ও জামান দেশিয় অস্ত্র নিয়ে সিরাজুলের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের ভেতর কুপিয়ে গুরুতর আহত করা হয় সিরাজুলকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী