কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জি আর ওয়ারেন্টে পাঁচ জন, সি আর ওয়ারেন্ট চার জন, নিয়মিত মামলায় ২৪ জন. পূর্বের মামলায় তিন জন, ১৫১ ধারায় দুই জন ও পরোয়ানার একজনসহ মোট ৩৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ‘জননিরাপত্তা বিবেচনায় অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও অপরাধ নির্মূলে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।’









