চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ঢাবি শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৫:০৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৫:০৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথরের টুকরা নিক্ষেপে মো. গাফ্ফারুল ইসলাম (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র আহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ধলা স্টেশন সংলগ্ন চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. গাফ্ফারুল ইসলাম ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ঢাবির ব‍্যবসা শিক্ষা বিভাগের এমবিএর শিক্ষার্থী। 

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ধলা স্টেশনে ঢুকার আগে চারিপাড়া এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথরের টুকরা নিক্ষেপ করে। পাথরের টুকরাটি ওই যুবকের মাথায় লাগে। এতে ওই যুবকের মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসলে ওই যুবককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।’

মো. শাহজাহান মিয়া আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে তার নাম পরিচয় জানা গেছে। আহতের পরিবারের পক্ষ থেকে পরে আর কোনও যোগাযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

/এসএন/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম