দাঁড়িয়ে ছিলেন যাত্রী ছাউনিতে, ট্রাকের ধাক্কায় গেলো প্রাণ

মাদারীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ১১:১৫আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১১:২১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় কাবুল বেপারী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলা পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাবুল শিবচর উপজেলা বন্দরখোলা ইউনিয়নের রাজারচর তাহের শিকদারের কান্দি মোছলেম বেপারীর ছেলে। তিনি রাজধানীতে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

স্থানয়রা জানান, সকালে কাবুল ঢাকা যাওয়ার উদ্দেশে পাঁচ্চর এলাকায় যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিলো। ট্রাকটি যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে থাকা কাবুলকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে  শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, পাঁচ্চর যাত্রী ছাউনি সংলগ্ন সড়ক পার হতে গেলে ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/আরআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ