মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

কক্সবাজার প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৪:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৪:৩৮

কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। এ সময় তিনি ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের দেওয়া এক প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে প্রতিপক্ষ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ নম্বর সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিয়াও নাইং সো’সহ অন্যান্য অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এ সময় বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি ও বিজিপির অন্য অফিসাররা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দফতর, টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ন শাহপরীর দ্বীপ বিওপি, কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধীন ঘুমধুম ও বালুখালী বিওপি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সব পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে কুশলাদি ও মতবিনিময় করেন। তিনি অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম