বিএসএফ মহাপরিচালকের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন

পঞ্চগড় প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ১৫:০৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৫:০৭

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তার নেতৃত্বে বিএসএফের একটি দল ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে জিরো পয়েন্টে প্রবেশ করে।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে সীমান্ত সফল ভূমিকা রাখছে বলে জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর বলে জানান। এ ছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

পরে বিজিবি-বিএসএফের মধ্যে ফুল, ফল এবং ক্রেস্ট বিনিময় করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম