শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে মোটরসাইকেল পার করবে ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ১৯:১০আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৯

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামী ১৮ এপ্রিল (২৬ রমজান) সকাল থেকে লৌহজং উপজেলার পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এই নৌপথে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার সকালে বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছেন। চ্যানেলের নাব্য সংকট এরমধ্যেই নিরসন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কে-টাইপ ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। এরইমধ্যে পন্টুন, চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত করা হয়েছে। দুটি ফেরির প্রস্তুতি থাকলেও চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষ এই নৌপথে বাড়ি ফিরবে। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে এবং নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করা হবে। মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতরে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস চালানোর অনাপত্তি প্রদান করে সেতু কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য আগামী ২৬ রোজা থেকে সিরাজদিখানের কুচিয়ামোড়া থেকে পদ্মা সেতু ও শিমুলিয়া ঘাট এলাকায় পুলিশের একাধিক টিম মোতায়েন থাকবে। আমাদের জেলা পুলিশের পাশাপাশি থাকবে হাইওয়ে পুলিশ ও নৌপুলিশ।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বশেষ খবর
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার