লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

ফেনী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১০:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১০:৩৩

ফেনীর ছাগলনাইয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় গ্রাহকেরা। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ফেনীর ছাগলাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন গ্রাহকেরা। রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষিপ্ত লোকজন প্রথমে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণকালে মিছিলটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে সেখানে বিক্ষুব্ধরা কেন্দ্রের মূল গেট ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেকট্রিসিটির লাইন, এসিসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষিপ্ত লোকজন পালিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের জিএম লিখিত অভিযোগ করলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের