জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ০১:১৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে পাঁচ শিক্ষার্থীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মতিহার থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বাদী হয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) এ মামলা করেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

মামলার আসামিরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ইয়াছির আরাফাত (২০), ফিসারিজ বিভাগের মো. আলিফ হোসেন (২০), লোকপ্রশাসন বিভাগের আল শামস তামিম (১৯), ফোকলোর বিভাগের নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিশির আহমেদ (২১), ইইই বিভাগের ফজলুল করিম মাহিন (২৩) ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শফিউল্লাহ (২৬)।

তাদের মধ্যে মাহিন, শিশির ও শফিউল্লাহ অন্যজনের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকিরা ২১-২২ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তি হয়েছেন।

এজাহারে সবাইকে পলাতক দেখানো হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে (এ.বি.সি) প্রায় দুই লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় মো. ইয়াছির আরাফাত, আলিফ হোসেন, আল শামস তামিম ও নজরুল ইসলাম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ভর্তি হন। এর মধ্যে ইয়াছির আরাফাতের হয়ে প্রক্সি পরীক্ষা দেন শিশির আহমেদ, আলীফ হোসেনের হয়ে ফজলুল করিম মাহিন, আল সামস তামিমের হয়ে মো. শফিউল্লাহ এবং নজরুল ইসলামের হয়ে পরীক্ষা দেন শিশির আহমেদ।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম//এসপি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম