বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

যশোর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ১৫:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬:০৮

যশোরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক সুজন (৩০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। 

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিরাজ আক্তার আসিফ (২৬) নামে এক যুবক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সুজন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতালা রাজাপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আহত মিরাজ জানান, তিনি খুলনা থেকে তরমুজ কিনে পিকআপে করে চুয়াডাঙ্গা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও পিকআপের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় পিকআপ চালক সুজন মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তরমুজ ব্যবসায়ী মিরাজ ও বাসের চার জন যাত্রী আহত হন। বাসযাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এসএন/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম