ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ১১:২২আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১১:২২

ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন- ওই এলাকার আব্দুস সালামের ছেলে জয় (২০) ও আদিলের ছেলে আসফুন (২১)। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে বাঁশবাড়ি কলোনি এলাকার ছাত্রলীগ নেতা শ্রাবণ ও সাদমান গ্রুপের দ্বন্দ্ব মেটাতে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা কলোনি বাজারে বৈঠকে বসেন। আলোচনার একপর্যায়ে পেছন দিকে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এর পরই ককটেল বিস্ফোরণ এবং দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুলিবিদ্ধ হয় শ্রাবণ গ্রুপের জয় ও আসফুন। তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শ্রাবণ ও স্থানীয় ছাত্রলীগ কর্মী সাদমানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্ব মেটাতে স্থানীয়ভাবে বৈঠক চলাকালীন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

/এসএন/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম