দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ২০:৪১আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২০:৪১

বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শনিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ বন্ধ থাকায় অনেক যাত্রী ফেরিতে নদী পাড়ি দিচ্ছেন। তবে নদী উত্তাল থাকায় ফেরির ট্রিপ সংখ্যাও কমেছে।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে বিকাল সাড়ে ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন বলেন, ‘ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চললেও মূলত বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ট্রিপ সংখ্যা কমে গেছে। দৌলতদিয়া ঘাট প্রান্তে কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আছে। দীর্ঘ সময় ঝড়ো বৃষ্টি হওয়ায় ঘাটে আটকে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে শত শত মানুষ।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম