স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তা কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি
০২ মে ২০২৩, ১৩:৪৭আপডেট : ০২ মে ২০২৩, ২০:৩১

জয়পুরহাটে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (২ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ওই ব্যাংক কর্মকর্তা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত। তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকরা গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ব্যাংক কর্মকর্তার সঙ্গে ওই শিক্ষিকার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ মার্চ সন্ধ্যায় বিয়ের প্রলোভন দিয়ে জয়পুরহাট পৌরসভার জানিয়ারবাগান এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে ওই ব্যাংকার। পরে বিষয়টি বিয়ের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। সোমবার (১ মে) ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে সদর থানায় একজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরই পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী