হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মে ২০২৫, ০০:০৩আপডেট : ০৯ মে ২০২৫, ০০:০৩

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী আব্দুল মজিদ জানান, তাঁর মক্কেল এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্ট থেকে নির্দেশনা ছিল জামিন শেষ হলে জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করার। পাশাপাশি নির্দেশনা ছিল মামলার গুণগত অবস্থা বিবেচনা করে জেলা ও দায়রা জজ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জামিনের মেয়াদ শেষে হাবিবুর রহমান আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেবহাটার খলিশাখালী এলাকায় ১ হজার ৩২৮ বিঘার একটি মহিষের ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় পিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। অভিযানে ১৫টি হাতবোমা, পাঁচটি দেশীয় দা, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ও ছয় জনকে গ্রেফতার করা হয়।

ঘটনার কয়েকদিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমানকেও আসামি করা হয়।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, ‘মর্জিনা বেগম একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে থানায় মামলা করেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা আদালতের কাছে আবেদন করেছি, যেন অভিযুক্তকে জেলহাজতে রাখা হয়।’

/এএম/
সম্পর্কিত
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি