জাল টাকাসহ এক ব্যক্তি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২৩, ১৫:১০আপডেট : ০২ মে ২০২৩, ১৫:১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে এক লাখ তিন হাজার টাকার জাল নোটসহ উজ্জ্বল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। মঙ্গলবার (২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২-এর লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাসেম সবুজ।

আটক উজ্জ্বল হোসেন শাহজাদপুরের দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায়  অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করা হয়। এ সময় এক লাখ তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে জাল টাকা কেনা-বেচা কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, জাল টাকা ব্যবসায়ী উজ্জ্বল দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা লেনদেন করে আসছিল। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম