জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪, ১৫:২১আপডেট : ১৭ মে ২০২৪, ১৫:২১

এই মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা ছিল জাভি হার্নান্দেজ। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার জোরাজুরিতে আরও এক মৌসুম কাতালান জায়ান্টদের ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন সাবেক মিডফিল্ডার। ১৬ দিন যেতেই নতুন খবর, বার্সা প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করতে যাচ্ছেন। স্পেনের বেশ কিছু গণমাধ্যম এমন রিপোর্ট করেছে।

বুধবার সন্ধ্যায় বার্সেলোনা যখন আলমেরিয়ার মাঠে খেলছিল, তখনই গুঞ্জন ওঠে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কিছু মন্তব্যের কারণে রোষানলে পড়েছেন জাভি। বোর্ডের বেশ কিছু সদস্য তাকে বরখাস্ত করতে লাপোর্তাকে অনুরোধ করেছেন। 

জাভি ম্যাচের আগে বলেছিলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন এবং এই জানুয়ারিতে ভিতর রকিকে আনার পরিকল্পনা ছিল না বার্সার। এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বোর্ড।

স্পোর্ত জানায়, জাভি আগামী মৌসুমে বার্সার কোচ থাকছে না। আরএসি ওয়ান বলেছে, তাকে বরখাস্ত করা হবে। লাপোর্তা সামনের মৌসুমে তাকে রাখতে চান না। কাদেনা কোপ-এর রিপোর্ট, চলে যাওয়ার খুব কাছে জাভি। এল চিরিনগুইতো লিখেছে, বুধবার রাতেই তার বিদায় ৯৯ শতাংশ চূড়ান্ত হয়েছে। 

এই মৌসুম খালি হাতে শেষ করতে হচ্ছে বার্সাকে। এখন তাদের লক্ষ্য, লা লিগায় দ্বিতীয় হওয়া। ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সেই মিশনে ভালোভাবে টিকে আছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের