পোশাক কিনতে এসে পরিকল্পনা, ঈদের পরদিন ভল্ট ভেঙে টাকা লুট ও হত্যা

বগুড়া প্রতিনিধি
০৪ মে ২০২৩, ১৯:০৫আপডেট : ০৪ মে ২০২৩, ২০:৩৭

বগুড়ার প্রধান ডাকঘরের ভল্ট ভেঙে আট লাখ টাকা লুট এবং অফিস সহায়ক প্রশান্ত কুমার আচার্যকে হত্যার ঘটনায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সন্ধ্যায় নওগাঁর সাপাহার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পোশাক কিনতে এসে ডাকঘরে ডাকাতির পরিকল্পনা ও ঈদের পরদিন ভল্ট ভেঙে টাকা লুট এবং হত্যার কথা স্বীকার করেছেন শফিকুল।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভল্ট ভেঙে টাকা লুট ও হত্যার ঘটনায় একজনই জড়িত। শফিকুল বাংলাদেশ ও ভারতের অনেক ব্যাংকে ডাকাতি করেছেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আছে। তিনি নওগাঁর সাপাহারের পশ্চিম করমডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, শফিকুল ঈদের আগে পোশাক কিনতে গত ১২ মার্চ মোটরসাইকেলে বগুড়ায় আসেন। পরে মোটরসাইকেল প্রধান ডাকঘরে পার্কিং করতে যান। সেখানে অর্থের লেনদেন দেখে ভল্ট ভেঙে টাকা লুটের পরিকল্পনা করেন। ওই দিন ডাকঘর ঘুরে দেখেন। ১৫ মার্চ আবারও বগুড়ায় এসে নিউমার্কেট থেকে ভল্ট ভাঙার যন্ত্রপাতি কেনেন।

পুলিশ সুপার আরও জানান, পরিকল্পনা অনুসারে গত ২০ এপ্রিল আবারও বগুড়ায় আসেন। মধ্যরাতে পোস্ট অফিসের দেয়াল টপকে ভেতরে ঢোকেন। পরদিন সকালে প্রহরী টয়লেটে গেলে যন্ত্রপাতির ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন ও সিঁড়ির কোণে লুকিয়ে থাকেন। একই দিন দুপুর সোয়া ১টার দিকে প্রহরী আবারও টয়লেটে গেলে জানালার গ্রিল ভেঙে ভল্ট রুমে ঢোকেন। টাকা সরাতে ব্যর্থ হওয়ায় সেদিন নওগাঁর ভাড়া বাসায় চলে যান।

সুদীপ কুমার বলেন, ‘ঈদের পরদিন বাসে আবারও বগুড়ায় আসেন। রাত ২টার দিকে দেয়াল টপকে বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় শব্দ শোনে প্রশান্ত কুমার জেগে যান। তিনি শফিকুলকে ধরতে গেলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শফিকুল তার হাতে থাকা পাইপ দিয়ে প্রশান্তের মাথায় আঘাত ও পরে গলা টিপে হত্যা করেন। এরপর টাকা লুট করে সকালে গেটের বাইরে তালা দিয়ে নওগাঁয় চলে যান।’

পুলিশ সুপার আরও বলেন, ‘শফিকুল নওগাঁ সদরে গিয়ে দুই ব্যাংকে পাঁচ লাখ ৭৬ হাজার টাকা জমা দেন। পরে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি সাপাহারে যান।’

বগুড়া ডিবির এসআই মজিবর রহমান বলেন, ‘স্বীকারোক্তি দেওয়ার জন্য শফিকুলকে বৃহস্পতিবার বিকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ডাকাতি ও হত্যার কথা স্বীকার করেছেন।’ 

/এসএন/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী