কুয়াকাটায় পর্যটকদের মারধর, দুই জন গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি
০৭ মে ২০২৩, ১৭:০৬আপডেট : ০৭ মে ২০২৩, ১৭:০৬

পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। রবিবার (৭ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার রাতে হোটেল কুটুমবাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার রাতে মহিপুর থানায় আট জনের নামে মামলা করেন ভুক্তভোগীরা। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মহিপুরের আব্দুস সালামের ছেলে মো. বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় শহরের আনন্দবাড়ি গেস্ট হাউসের সামনে কয়েকজন মেয়ে ও ছেলেকে পথরোধ করে তাদের মারধর করেন কয়েকজন তরুণ। সঙ্গে থাকা ১৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করে নিয়ে যান তারা। পর্যটকরা ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের মহিপুর থানায় সোপর্দ করা হয়।  

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, ‘দুই জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এসএন/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম