সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা শাহিন হত্যা: প্রধান আসামি টাঙ্গাইলে গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৭:৫০আপডেট : ০৮ মে ২০২৩, ১৭:৫০

সাতক্ষীরার চাঞ্চল্যকর ব্যাংক কর্মকর্তা শাহিন হত্যা মামলার প্রধান আসামি আমিনুর সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। আসামি ঢাকায় আত্মগোপনে ছিল। স্থান পরিবর্তন করতে রংপুরে যাওয়ার পথে রবিবার (৭ মে) তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

সোমবার র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ জানান, সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন পাকুড়িয়া এলাকার ভিকটিম মো. শাহিন গাজী ইসলামী ব্যাংকে এজেন্ট শাখার কর্মকর্তা ছিলেন। গত ৪ এপ্রিল ভিকটিমের চাচি শাহানারা খাতুনকে শত্রুতার জের ধরে আসামি আমিনুর সরদারসহ অন্য আসামিরা এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। শাহিন চাচিকে আসামিদের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন। তখন আসামি আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে শাহিনের মাথায় ও পায়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন প্রথমে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। ১০ এপ্রিল শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার চাচা ইমন গাজী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেন।

কর্নেল মোসতাক আরও জানান, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসামিরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করতে থাকে। আসামিদের গ্রেফতারের দাবিতে স্থানীয় লোকজন মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় রবিবার র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল আসামি আমিনুর সরদারকে (৫০) গ্রেফতার করে। সে ঢাকা থেকে পালিয়ে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে টাইঙ্গাইল পৌঁছলে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম