চট্টগ্রামে ছুরিকাঘাতে দুই যুবক নিহতের ঘটনায় আটক ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২৩, ১৫:৩২আপডেট : ০৯ মে ২০২৩, ১৫:৩২

চট্টগ্রাম মহানগরীতে দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে দুই যুবক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে। সোমবার (৮ মে) রাতভর এবং মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই যুবককে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনও এ ঘটনায় থানায় মামলা হয়নি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে এক তরুণীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মাসুম (৩০) ও সবুজ (২০) নামে দুই যুবক ছুরিকাঘাতে নিহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, ছুরিকাঘাতের পর দুই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

আরও খবর: দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম