দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মে ২০২৩, ২৩:২৫আপডেট : ০৮ মে ২০২৩, ২৩:২৫

চট্টগ্রাম মহানগরীতে দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যা ৭টায় নগরীর পাহাড়তলী থানার বিটেক মোড়ে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—মো. মাসুম (৩০) ও সবুজ (২০)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারীঘটিত বিষয় নিয়ে পাহাড়তলী থানার বিটেক মোড়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে দুই যুবক আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের শরীরে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে তিন যুবক আহত হন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। অপরজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কেন, কি কারণে এ ঘটনা ঘটেছে, ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের