মোটরসাইকেলের গতিরোধ করে পল্লি চিকিৎসককে হত্যা

নড়াইল প্রতিনিধি
১২ মে ২০২৩, ২০:১০ আপডেট : ১২ মে ২০২৩, ২০:১০

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন তেলিডাঙ্গা গ্রামে আমিনুল ইসলাম (৪২) নামে এক পল্লি চিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, শুক্রবার (১২ মে) সকাল ৮টার দিকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেলিডাঙ্গার বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন আমিনুল। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আমিনুল।

নড়াগাতী থানার ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক