‘রবিসন্ধ্যায়’ গানে আর কাব্যে রবীন্দ্রনাথকে স্মরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ মে ২০২৩, ১০:৩৯আপডেট : ১৩ মে ২০২৩, ১১:৫৭

মঙ্গল প্রদীপ প্রজ্বালন, কবিগুরুর গুণকীর্তন, তার রচিত কাব্য আর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপিত হলো। শুক্রবার (১২ মে) সন্ধ্যায় শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘রবিসন্ধ্যা’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম।

প্রসঙ্গত, গত ২৫ বৈশাখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়। শুরুতে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম। আলোচনা শেষে একক ও দলীয় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সম্মিলন পরিষদের শিল্পীরা।

‘হে নতুন গান...’, ‘আপনাকে এই জানা আমার ফুরাবে না...’, ‘ওই মহামানব আসে...’ – এমন সব গানে সম্মোহিত করে জাতীয় সংগীতে শেষ হয় আয়োজন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন– রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু, সহ-সভাপতি সুব্রতা রায়, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সমাজকর্মী মানিক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের সভাপতি জুলকারনাইন স্বপন, ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী 
রবীন্দ্রনাথ-নেতাজির দেশে ‘বুলডোজার রাজনীতি’ চলবে না: মমতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম