পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো ৩ শিশুর

পাবনা প্রতিনিধি 
১৩ মে ২০২৩, ১৯:০৪আপডেট : ১৩ মে ২০২৩, ১৯:১৪

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে উপজেলা সদরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।

নিহত শিশুরা হলো- সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০) এবং সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে মানিক হাজীর পুকুরে ওই তিন শিশু গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে পানিতে তলিয়ে যায়। বিষয়টি এক পথচারী দেখে পরিবার ও স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম