লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১২ মে ২০২৪, ০৩:৩৬আপডেট : ১২ মে ২০২৪, ০৭:৪১

লক্ষ্মীপুরের রামগতিতে পাকাভবন নির্মাণে পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের চাকরিজীবী হেলাল উদ্দিনের মেয়ে তাহিয়া আক্তার (৫) ও ছেলে মো. আবদুল্লাহ (৩)।

অন্যদিকে একইদিন শনিবার সকালে (১১ মে) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকায় পুকুরের পানিতে ডুবে ফারহান নামে (দেড় বছর) এক শিশু মারা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বসতঘরের জন্য পাকাভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকালে খেলতে গিয়ে গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়।

নিহতদের বাবা হেলাল উদ্দিনের বন্ধু আতিকুর রহমান সাংবাদিকদের জানান, তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা হেলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি এলে রবিবার তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রামগতির চরবাদাম ইউনিয়ন পরিষদের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, ঘটনাটি হৃদয় বিদারক। কিছু বলার ভাষা নেই। নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। দুর্ঘটনাটি সবার হৃদয়ে আঘাত করেছে।

/এমএস/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী