নড়াইলে সালিশে গিয়ে গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

খুলনা প্রতিনিধি
১১ মে ২০২৪, ০৪:৩০আপডেট : ১১ মে ২০২৪, ০৪:৩০

নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিকদার মোস্তফা কামাল (৪৫) গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুন্দসী গ্রামে সমীর সিকদারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দোষীদের আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, শুক্রবার রাতে সমীর সিকদারের বাড়িতে এক ঘটনার সালিশ হওয়ার কথা ছিল। সালিশে অংশ নিতে সিকদার মোস্তফা কামাল ওই বাড়িতে যান। রাস্তার পাশে মোটরসাইকেল রেখে সিকদার মোস্তফা কামাল ওই বাড়িতে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল বাড়ির ভেতরে নিতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে পিস্তল দিয়ে ৩টি গুলি করে। এ সময় সিকদার মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে সালিশের লোকজন এগিয়ে আসলে সাবেক চেয়ারম্যানকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

/আরআইজে/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি