নেত্রকোনার কলমাকান্দায় হারুন মিয়া নামের এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত শিক্ষার্থী নেত্রকোনা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি উপজেলার শুনুই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সেতু নামের এক ব্যক্তির ব্যক্তিগত বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে হারুন মিয়াকে তার বাড়ির পেছনেই ছুরিকাঘাত করে সেতু। পরে স্থানীয়রা হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযুক্ত সেতুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।
/বিটি/এসএনএইচ








