২৩ দিন পর রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

খুলনা প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১২:৫৮আপডেট : ১৭ মে ২০২৩, ১২:৫৮

কয়লাসংকটে ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ১০ মিনিটে এ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। উৎপাদনের পর কেন্দ্র থেকে রাতেই ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। 

এর আগে কয়লাসংকটের কারণে গত ২৪ এপ্রিল থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে এই কেন্দ্রে উৎপাদন শুরু হল। 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পর এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। আপাতত ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা গ্রিডে দেওয়া হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসির চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।’

গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদনে যাওয়ার ২০ থেকে ২২ দিন পরই কয়লার মজুত শেষ হয়ে যায়। ডলার সংকটে এলসি খুলতে না পারায় রিজার্ভ কয়লা দিয়ে আরও পাঁচ দিন উৎপাদন চালু রাখা হয়। পরে ৪ জানুয়ারি ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। তবে কয়লা সরবরাহ স্বাভাবিক হলে এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে। গত ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায়। তিন দিন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল সচল হলেও কয়লাসংকটে ২৩ এপ্রিল রাত থেকে ফের উৎপাদন বন্ধ হয় যায়।

/এসএন/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা
বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম