বিয়ের অনুষ্ঠানে দই টক হওয়ায় বর ও কনেপক্ষের হামলা, আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১২:৩৩আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:২২

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে দই টক হওয়ায় বর ও কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের কর্মীসহ ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৭ মে) সন্ধ্যায় পার্টি সেন্টারের মালিক রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এর আগে দুপুরে পৌর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন কনের বাবা খোকন ও খালাতো ভাই রুবেল হোসেন। বাকি আসামিদের পরিচয় জানায়নি পুলিশ। আহতরা হলেন মামলার বাদী রাকিব, রেস্টুরেন্টের ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ পার্টি সেন্টারের ১২ জন স্টাফ-কর্মী।

পুলিশ জানায়, পৌর শহরের শাহপুরের বৃষ্টির সঙ্গে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল-আমিনের বিয়ে হয়। সে উপলক্ষে পার্টি সেন্টারটিতে মধ্যাহ্নভোজসহ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বের খাওয়াতে একটি দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করেন। এ নিয়ে কনেপক্ষ তর্কাতর্কি শুরু করেন। এতে রেস্টুরেন্টের মালিক রাকিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের সঙ্গে বরপক্ষও উত্তেজিত হয়ে ওঠে। উভয়পক্ষ পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা চালায়। এতে পার্টি সেন্টারের অন্তত ১২ জন কর্মী আহত হন।

রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘একটি মাত্র দই টক হওয়ায় বর ও কনেপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে। এতে আমিসহ আমার কর্মীরা আহত হয়েছি। এ ঘটনায় মামলা করেছি।’ 

সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এসএন/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক