পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১৮:৩১আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:৪১

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অপরাধে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখার ট্রেড-১-এর পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের নাম কমল দাস। তিনি রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘পরীক্ষা চলাকালে ওই শিক্ষক শিক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় ওই কেন্দ্রের অপর একটি কক্ষে অবস্থান করছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি বিষয়টি জানতে পেরে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে পরীক্ষা কেন্দ্রের সভাপতি ইউএনওর কাছে অবহিত করেন।

‘পরে ওই শিক্ষকে ইউএনওর কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করলে তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের