সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২১

Jhenidah Saudi accident file photo-1 সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন,আহত হয়েছেন আরও  দুইজন।
ঝিনাইদহের সৌদিপ্রবাসী সাইফুল ইসলাম শেখ শনিবার ওমরাহ শেষে স্বপরিবারে মাইক্রোবাসে মক্কা থেকে রিয়াদ ফিরছিলেন। এসময় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম শেখের স্ত্রী শিউলী বেগম (৩৫) ও তার ছেলে ওমর আল সাইম (১১)। এছাড়া সাইফুল ইসলাম (৫০) ও তার মেয়ে শাম্মী আক্তার (১৪) গুরুতর আহত অবস্থায় সৌদি আরবের রিয়াদে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার দুর্ঘটনার খবর ঝিনাইদহের বাড়িতে পৌঁছালে পরিবারটিতে নেমে আসে শোকের ছায়া।
সাইফুল ইসলাম শেখের বড় মেয়ে সায়মা ইসলাম জানান, তারা দুই বোন ও এক ভাই।তার বাবা রিয়াদ শহরের সিপাই-সানাইয়া শহরের মদিনা পেট্রোল পাম্পের পাশে ওয়ার্কশপের ব্যবসা করতেন। গত ১৮ জানুয়ারি ছোট ভাই,বোন ও মাকে নিয়ে ওমরাহ হজ ও বেড়ানোর উদ্দেশে ছয় মাসের সফরে সৌদি আরব যান তার বাবা। ওমরাহ পালন শেষে শনিবার সকালে একটি মাইক্রোবাসে মক্কা থেকে রিয়াদের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও ভাই মারা যান।
Jhenidah Saudi accident photo-2 সায়মা আরও জানান, রবিবার সকাল ১১টার সময় তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তাদের সুস্থ হতে এক সপ্তাহ লাগতে পারে। সুস্থ্ হওয়ার পরেই মা, ভাইয়ের লাশ নিয়ে দেশে ফিরবেন তারা।
রবিবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ায় সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীও এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছে। দেশে থাকা একমাত্র বড় মেয়েকে কোনও ভাবেই শান্ত্বনা দিতে পারছে না প্রতিবেশীরা।
এ ব্যাপারে ঝিনাইাদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, সৌদি আরবে এই সড়ক দুর্ঘটনার কোনও খবর তারা জানা নেই।
/বিটি/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী