কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে মাতৃভাষা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২০

kurigram dashiorchora যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সকাল ৮টায় শহরের দাশিয়ারছড়ার কালিরহাটে অস্থায়ী শহীদ মিনারে প্রভাত ফেরীর মাধ্যমে দিবসটি পালন শুরু হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন দাশিয়ারছড়ার বাসিন্দাদের সঙ্গে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।
রবিবার দুপুরে তিনি ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কালিরহাট বাজারে মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, চলতি বছর ছিটমহলের উন্নয়নে একনেক বৈঠকে ১৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আর বলেন,  পৃথিবীর সব দেশই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা মেনে নিয়ে দিনটি পালন করছে।  এটা শেখ হাসিনারই বিশাল কূটনৈতিক সফলতা ও অর্জন।
প্রধানমন্ত্রীর দপ্তরের এই  মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপহার দিয়েছেন বাংলাদেশ। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন ১১১ ছিটমহলের স্বাধীনতা।  
সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, পুলিশ কর্মকর্তা এবিএম রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, বাংলাদেশ ভারত ছিট বিনিময় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মো. মইনুল হক প্রমুখ।
উল্লেখ্য,  এবারই  প্রথম সিটমহালের বাসিন্দারা বাংলাদেশি হিসেবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন।
/বিটি/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান