নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২০ মে ২০২৩, ১৭:৫০আপডেট : ২০ মে ২০২৩, ১৭:৫৭

নতুন শিক্ষাক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে। সমস্যার সমাধান করতে শিখবে। মননশীল মানুষ হবে। এমনকি তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতায় জোর দেওয়া হয়েছে বেশি। আমাদের শিক্ষার্থীরা যেন সহযোগিতার মাধ্যমে শিখতে পারে, সেজন্য এখন শিক্ষাপদ্ধতি ভিন্ন করে ফেলা হয়েছে।’

শনিবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষাক্রমের পরিবর্তন প্রসঙ্গে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার রূপান্তর ঘটনোর জন্য সারা বিশ্বে যে প্রচেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে আছি। অভিজ্ঞতার ভিত্তিতে শেখা, হাতেকলমে শেখা এবং যা শিখছি তা প্রয়োগ করতে শেখা– আমাদের শিক্ষাক্রম হবে এমন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা শেষে আপনারা কর্মের জগতে উদ্যোক্তা অথবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করবেন। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে, যদি আপনাকে সেই কর্মজগতে প্রবেশের জন্য তৈরি করে দিতে পারে।’

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হাবিবুর রহমানসহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের