আ.লীগ-বিএনপি সংঘর্ষ: দুই মামলায় আসামি বিএনপির ৫০০ নেতাকর্মী

পটুয়াখালী প্রতিনিধি
২১ মে ২০২৩, ২০:০৩আপডেট : ২১ মে ২০২৩, ২০:১২

পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। দুটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে সাড়ে চার শতাধিক আসামি করা হয়েছে। 

রবিবার (২১ মে) দুপুরে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ আরও ২৫০ জন অজ্ঞাত বিএনপি নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেন। একই সময়ে পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মো. রায়হান হোসেন বাদী হয়ে ২৯ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। 

মামলার এজাহারে মো. রায়হান হোসেন উল্লেখ করেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদানের জন্য রওনা দেন নেতাকর্মীরা। তিতাস মোড় এলাকায় যাওয়ার পথে কলেজ রোড এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মামলায় উল্লেখ করেছেন, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যাওয়ার পথে পৌর এলাকা অতিক্রমের সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মামলার প্রধান আসামি জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে জনসমাবেশ করছিলাম। শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পণ্ড করে দেয়। আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ হামলায় বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহত নেতাকর্মীরা এখনো অনেকে চিকিৎসাধীন। বিএনপির কোনও নেতাকর্মী আওয়ামী লীগে নেতাকর্মীদের উপরে হামলা করে নাই। অথচ আমাদের নামেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আশাদুর রহমান বলেন, ‘শনিবার কলেজ রোডে দুই দলের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান