বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরায় আরেকটি মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৪:৩৩আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সাইদুজ্জামান জিকো বাদী হয়ে আমলী আদালত-১ এ মামলাটি করেন।

আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার তাই করা হবে ইনশাআল্লাহ বলে হুমকি দেন। একই সঙ্গে ওই সমাবেশে শেখ হাসিনাকে মেরে ফেলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করারও হুমকি দেওয়া দেন তিনি।

এজাহারে মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

/এসএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম