বিদ্যুৎলাইনের কাজ করতে গিয়ে প্রাণ গেলো জেলের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৭:২৩আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:২৩

বসতবা‌ড়ির বিদ‌্যুতের লাইনের কাজ কর‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে দুঃখিত চন্দ্র (২৬) না‌মে এক জে‌লে মারা গে‌ছেন। বৃহস্পতিবার (২৫ মে) সকা‌লে কু‌ড়িগ্রাম সদ‌রের মোগলবাসা ইউনিয়নের কিসমত মালভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ইন্স‌পেক্টর (তদন্ত) মো. সাঈদ সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মৃত দুঃ‌খিত চন্দ্র ওই ইউনিয়নের কিসমত মালভাঙা গ্রামের শ্রী বিনাস চন্দ্রের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহফুজার রহমান স্থানীয়দের বরা‌তে জানান, দুঃখিত নিজ বাড়িতে বিদ্যুতের লাইন ওয়্যারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প‌ড়েন। স্থানীয়রা উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

পরিদর্শক সাঈদ বলেন, ‘মৃতের প‌রিবা‌রের লোকজন থানায় আস‌লে অপমৃত‌্যু মামলা নেওয়া হ‌বে।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম