নিজ ঘরে এক ব্যক্তির হাত-পা-মুখ বাঁধা লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মে ২০২৩, ০৩:৩৫আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:৩৫

টাঙ্গাইলে নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুলতান মাহমুদ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) ঘাটাইলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালাগ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুলতান ওই গ্রামের মৃত মুসা সরকারের ছেলে।

নিহতের বড় ভাই নাছির উদ্দিন বলেন, ‘সুলতান ওই বাড়িতে একাই থাকতেন। চার-পাঁচ দিন আগে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়। গত মঙ্গলবারও এলাকার মানুষ তাকে দেখেছে। মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও তার কোনও খবর পাওয়া যাচ্ছিল না। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে নিজ ঘর থেকে হাত, পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে।’

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনও কোনও অভিযোগ করেনি। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো।’

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম