ছয় বসতঘরে আগুন, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২৩, ১২:৩৩আপডেট : ২৮ মে ২০২৩, ১২:৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ছয়টি বসতঘর। দগ্ধ হয়েছেন চার জন। তাদের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ মে) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন– ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী নুরুননাহার বেগম (৪০), এক বছর বয়সী ছেলে মারুফ এবং তিন বছর বয়সী মেয়ে ফারিজা আক্তার। এ ছাড়া ইমন (২৮) নামে আরও এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার তোতা মিয়ার ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুনে ছয়টি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ হয়েছেন চার জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তারা ঘরে ঘুমাচ্ছিলেন।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘আগুনে দগ্ধ চার জনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম