হত্যা মামলায় বাবা ও ৬ ছেলের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৮:০৪আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:০৪

খাগড়াছড়ির রামগড়ের খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যা মামলায় বাবা ও ছয় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন সোমবার দুপুরে এ রায় দেন।

রায় দেওয়ার সময় মামলার প্রধান আসামি মিজানুর রহমান এবং তার ছয় ছেলে আদালতে উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বিধান কানুনগো জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে আসামিরা কুপিয়ে নুরুল হক ওরফে হকি কোম্পানিকে হত্যা করা হয়। এ ঘটনায় রামগড় থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়-সাত জনকে আসামি করে মামলা করা হয়। একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় বাদীপক্ষের ১৬ সাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামি পক্ষের দুজনসহ মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন আদালত। বাদীপক্ষে পিপিকে সহায়তা করেন অ্যাডভোকেট আরিফ উদ্দিন ও জসিম উদ্দিন মজুমদার। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

অন্যদিকে, আসামিপক্ষের প্রধান আইনজীবী মহি উদ্দিন কবির জানান, তারা ন্যায়বিচার পাননি। হাইকোর্টে আপিল করবেন।

/এমএএ/
সম্পর্কিত
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার